ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চান্দিনায় বিলের মাঝে মাদক সেবন: ২ যুবক আটক, ৩ মাসের জেল

​ইমদাদুল ইসলাম রনি

কুমিল্লা জেলা প্রতিনিধি

​চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় মাদক সেবনকালে হাতেনাতে দুই যুবককে আটক করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার বেলাশহর সংলগ্ন আরএনআর (RNR) পাম্পের পেছনের বিলের মধ্যে মাদকবিরোধী এই অভিযান চালানো হয়।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা প্রদান করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর।

​সাজাপ্রাপ্তরা হলো:

​মো. সোহাগ মিয়া (২৬), পিতা- হারুন মিয়া।

​আমান হোসাইন (২১), পিতা- মৃত কছির।

তারা উভয়েই চান্দিনা উপজেলার বেলাশহর এলাকার বাসিন্দা। অপরাধ স্বীকার করায় আদালত তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পশ্চিম বেলাশহর এলাকার আরএনআর সিএনজি স্টেশনের পেছনের নির্জন বিলে মাদক সেবনের আসর বসেছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে ঝটিকা অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় এবং সাথে মাদকসহ সোহাগ ও আমানকে হাতেনাতে আটক করা হয়।

​নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর জানান, "মাদকমুক্ত সমাজ গড়তে এবং জননিরাপত্তা রক্ষায় প্রশাসনের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধীদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।"

​সাজাপ্রাপ্তদের কুমিল্লা জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চান্দিনায় বিলের মাঝে মাদক সেবন: ২ যুবক আটক, ৩ মাসের জেল

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x