৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার, আদালতে প্রেরণ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মামলা নং-৫১(৩)২৬ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মতামত