ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শরীয়তপুরের নড়িয়ায় জাল ভোট নিয়ে সংঘর্ষ: ৪০টি বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর:

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ৪০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ এবং জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা কুরবির চর, কালাই ভুঁইয়ার কান্দি ও দরবেশ খার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন তালতলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, বিএনপি সমর্থক জাহাঙ্গীর হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার জাল ভোট দেওয়ার চেষ্টা করলে জামায়াত সমর্থক রুবেল কাজী ও সোহেল কাজী বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং পরবর্তীতে মারধরের ঘটনা ঘটে।

এরই জের ধরে রোববার বিকেলে তালতলা এলাকার মৃধার মোড়ে আরেক দফা সংঘর্ষ হয়। এতে বিএনপি সমর্থক সাব্বির ভুঁইয়াকে মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে।

এর ধারাবাহিকতায় সোমবার সকালে জামায়াত সমর্থক নাসির সিকদার ও খলিল শেখের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্র ও বোমা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ বিএনপি সমর্থকদের। এতে মফিজ ভুঁইয়া, হাফিজ ভুঁইয়া, কালাম ভুঁইয়া, প্রবাসী জলিল বেপারীসহ অন্তত ৪০টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা কালাম ভুঁইয়ার খামার থেকে ৪টি গরু, জলিল বেপারীর স্ত্রীর ১৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ প্রায় ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

হাফিজ ভুঁইয়ার মেয়ে রেশমা বেগম বলেন, “হামলাকারীরা দেশীয় অস্ত্র ও বোমা নিয়ে অতর্কিত হামলা চালায়। বোমা বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।”

অন্যদিকে আল ইসলাম মোল্লার স্ত্রী লাকী বেগম অভিযোগ করেন, হামলার ঘটনায় জড়িত না থাকা সত্ত্বেও পুলিশ তার স্বামীকে গ্রেফতার করেছে।

রাজনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা বেগম বলেন, “জাল ভোটের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।”

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। পুলিশ ১০ জনকে আটক করেছে এবং ঘটনাস্থল থেকে ২টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

তবে অভিযুক্ত নাসির সিকদার ও সোহেল কাজীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শরীয়তপুরের নড়িয়ায় জাল ভোট নিয়ে সংঘর্ষ: ৪০টি বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x