চুনারুঘাট সীমান্তে ২ ভারতীয় নাগরিক হস্তান্তরসাজাপ্রাপ্ত...চুনারুঘাট সীমান্তে ভারতীয় ২ নাগরিক কে হস্তান্তর করা হয়েছে।
জিয়াউর রহমান সাজন
(২৩ মার্চ)সোমবার সকাল ১১ টায় চুনারুঘাটের বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর এলাকায় ১৯৬৬ এস-১ পিলারের সামনে হস্তান্তর করা হয়।
এ সময় বাল্লা বিজিবির নায়েক সুবেদার আবুল কালাম ও চুনারুঘাট থানার পক্ষে সজল কুমার পাল ও ভারতের পক্ষে অতিরিক্ত মহকুমা শাসক (মোহনপুর) ধৃতি শেখর রায়,আইপিএস অফিসার ডি কুডিয়াওসো,বিএসএফ এর কোম্পানি কমান্ডার অশোক কুমার,খোয়াই থানার ওসি কে.ডি সরকার প্রমুখ।
জানাযায়,গত ১০ ডিসেম্বর ২০২৪সালে মাধবপুর সীমান্তের ধর্মঘর আটক হন -ভারতীয় নাগরিক শ্রী অজিৎ বিশ্বাস, পিতা-শ্রী অমূল্য বিশ্বাস, রাণীর খামার, থানা-আমতলী, ২. শ্রী সমীর দাশ, পিতা-মৃত পিয়ারী দাশ, সাং-বিনয় নগর, থানা-সিদাই, উভয়জেলা-পশ্চিম ত্রিপুরা কে আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি।
বাংলাদেশ দেশের হবিগঞ্জ কোর্টের বিচারক তাদের ২৮ দিনের সাজা প্রদান করেন।কিন্তু আইনি জটিলতায় ১৬ মাস পরে তাদেরকে আজ ভারতীয় পুলিশ ও বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়।
মতামত