ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পদুয়ার বাজার রেলক্রসিংয়ে মানববন্ধনের ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার অংশে মরণফাঁদ ব্যারিকেড অপসারণ এবং সাম্প্রতিক বাস-ট্রেন দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে।

জানা গেছে, ২২ মার্চ ২০২৬ তারিখে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ভয়াবহ বাস-ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার অংশে ঝুঁকিপূর্ণ রেলক্রসিং ব্যবস্থার সংস্কার এবং নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানাবেন। একইসঙ্গে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হবে।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ মার্চ ২০২৬ বিকাল ৪টায় পদুয়ার বাজার বিশ্বরোড (রেলক্রসিং সংলগ্ন) এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, কুমিল্লা মহানগর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখা।

আয়োজকরা সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনগণকে মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পদুয়ার বাজার রেলক্রসিংয়ে মানববন্ধনের ঘোষণা

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x