লালমাইয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়: বিএনপি নেতার সঙ্গে অঙ্গ সংগঠনের সৌজন্য সাক্ষাৎ
লালমাই প্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন মোঃ ইউসুফ আলী মীর পিন্টু। শনিবার (২১ মার্চ) বিকেলে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দলীয় ঐক্য, সংগঠন শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন। নেতারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মোঃ ইউসুফ আলী মীর পিন্টু নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ঈদের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়। তিনি আগামীর রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাতে স্থানীয় পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মতামত