লালমাইয়ে ভূলইন দঃ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
(লালমাই প্রতিনিধি)
লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও কুমিল্লা -১০( লালমাই - নাঙ্গলকোট) সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভুইঁয়া এর সফলতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিঃ ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মোঃ বেলাল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ নির্বাচনী আসনের মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভুইঁয়া।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ভূশ্চি বাজার পুলিশ পাড়ির ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার উল্লাহ বিএসসি, যুগ্ম আহবায়ক মোঃ আক্তারুজ্জামান মজুমদার রকেট, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ্যাড. মোঃ বেলাল হোসেন, লালমাই উপজেলা বিএনপি নেতা মাওলানা মোঃ জাকির হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক এম জাবের আহমেদ জাবেদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আরিফ বিল্লাহ,যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব,যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেন,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান,জেলা কৃষক দলের সহ প্রচার সম্পাদক মোঃ তোফায়েল মজুমদার, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন,জেলা যুবদলের সদস্য মোঃ এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শরীফ মজুমদার,কাজী মেহেদী হাসান,উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মোজাম্মেল হক, মোঃ মাকসুদুর রহমান মাকসুদ, আবদুল্লাহ আল মামুন অপু,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুক,উপজেলা ছাত্রদলের নেতা রায়হানুল রাজু,অভি ভূঁইয়া প্রমুখ।
এসময় ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফারুকুল ইসলাম ভূঁইয়া, ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদল নেতা মোঃ মাসুদুর রহমান মাসুদ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভূশ্চি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ আবু তাহের রহমতপুরী।
মতামত