সাংবাদিক তোফায়েল মাহমুদ ভূঁইয়া বাহার অসুস্থ, সুস্থতা কামনা
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লালমাই উপজেলার সাংবাদিক ও Lalmai Pressclub এর সাংগঠনিক সম্পাদক, দৈনিক সমাজ কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক এবং কুমিল্লা বিডি ডটকম এর সম্পাদক তোফায়েল মাহমুদ ভূঁইয়া বাহার কয়েক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন।
বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়।
এদিকে Lalmai Pressclub পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করা হয়েছে। একই সঙ্গে প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম পৃথকভাবে তাঁর সুস্থতা কামনা করেছেন।
সকলের প্রত্যাশা, মহান আল্লাহ পাকের রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসবেন।
মহান আল্লাহ পাক উনাকে দ্রুত সুস্থতা দান করুন, আমিন।
মতামত