গণতান্ত্রিক পাহাড়-প্রকৃতি বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন,লামা উপজেলার ইফতার ও আলোচনা সভা।
মোঃ শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি
আজ ১৭ই মার্চ ২০২৬,রোজ মঙ্গলবার বাংলাদেশ ছাত্র ফেডারেশন লামা উপজেলা শাখা এক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
উপজেলা শাখার সভাপতি সংগ্রামী ছাত্রনেতা মোহাম্মদ জাহেদুল ইসলাম-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জয় ত্রিপুরা-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন লামা উপজেলার যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন লামা উপজেলার সদস্য সচিব প্রণয় ত্রিপুরা ।
সভায় সভাপতি মোহাম্মদ জাহেদুল ইসলাম তার বক্তব্যে বলেন, নির্বাচন পরবর্তী এই বাংলাদেশে নতুন সরকারের প্রতি প্রত্যাশা—দেশের এযাবৎকালে হওয়া ধর্ষণসহ সকল হত্যার দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। পাহাড়ে সকল জাতিগোষ্ঠীর জাতিগত স্বীকৃতি প্রদান করতে হবে। এছাড়া পাহাড়ের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সকল অবৈধ রিসোর্ট উচ্ছেদ এবং অবৈধ ইটভাটা অবিলম্বে বন্ধ করতে হবে। পাহাড় কাটা বন্ধ করে পাহাড়ের প্রকৃত রূপ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদ উদ্দিন বলেন, পাহাড়ের প্রাণ-প্রকৃতি ও মানুষের অধিকার রক্ষায় ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শোষিত মানুষের পক্ষে এবং সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের কোনো বিকল্প নেই।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন লামা উপজেলার সদস্য সচিব জননেতা বীর বাহাদুর, সাংগঠনিক সম্পাদক অশ্বিনী কুমার নন্দী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য উসাইন মারমা এবং যুব ফেডারেশন লামা উপজেলার সংগঠক মো: ইসমাইল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মতামত