ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হোসেনপুরে আবারও ফসলি জমি কেটে মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই অভিযোগে এর আগেও জরিমানা করার পরও পুনরায় এই কার্যক্রম চালিয়ে যাওয়ায় বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

জানা যায়, সোমবার (১৬ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে হোসেনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাইছমা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয় বাসিন্দা মোঃ আমিনুল ইসলাম ও আশরাফুল ইসলাম তাদের তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন।

ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করেন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন ও দুটি লড়ি ট্রাক জব্দ করা হয়। পরে জরিমানা পরিশোধ সাপেক্ষে জব্দকৃত যন্ত্রপাতি ও যানবাহন ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই কারণে কয়েকদিন আগেও অভিযুক্তদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তবে জরিমানার পরও তারা অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চালিয়ে যাওয়ায় প্রশাসন পুনরায় অভিযান চালাতে বাধ্য হয়।

অভিযান চলাকালে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম, ওসি (তদন্ত) লিমনসহ থানা পুলিশের সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, তিন ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটি কৃষি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কৃষি জমি রক্ষায় আমরা সবসময় প্রস্তুত আছি। এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের নজরদারি আরও জোরদার করা হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, বারবার জরিমানার পরও একই অপরাধ সংঘটিত হওয়ায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করলে এ ধরনের কার্যক্রম পুরোপুরি বন্ধ করা কঠিন হবে। তারা প্রশাসনের কাছে নিয়মিত তদারকি এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হোসেনপুরে আবারও ফসলি জমি কেটে মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x