ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লালমনিরহাটে বিশেষ অভিযানে গাড়ি তল্লাশি ও মাদকবিরোধী অভিযান জোরদার

মোঃ আলম, লালমনিরহাট জেলা প্রতিনিধি।

লালমনিরহাট সদর থানা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযানের অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট পরিদর্শন ও গাড়ি তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় নেতৃত্ব দেন সদর থানার তদন্ত ওসি মোঃ নাজমুস সাকিব সজীব।

রবিবার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের অব্দা বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয় এবং সন্দেহভাজন কার্যক্রমের ওপর নজরদারি জোরদার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক পাচার রোধে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে মাদক আনা-নেওয়া বন্ধ করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

অভিযান চলাকালে তদন্ত ওসি মোঃ নাজমুস সাকিব সজীব জানান, সীমান্ত এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালু থাকবে। তিনি বলেন, “এই এলাকায় মাদক প্রবেশ ঠেকাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং যেকোনো অপরাধ দমনে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে বিশেষ অভিযানে গাড়ি তল্লাশি ও মাদকবিরোধী অভিযান জোরদার

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x