লালমাইয়ে মোস্তফাপুর মসজিদ-মাদরাসার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর মসজিদ ও মাদরাসার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) মোস্তফাপুর এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম মাসুদ, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আমান উল্লাহ আমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা বিএনপির সদস্য ও ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন।
ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুসল্লি ও এলাকার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মতামত