কুমিল্লা জেলা পরিষদের নবাগত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোস্তাক মিয়া
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মোস্তাক মিয়া। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
দায়িত্ব গ্রহণের পর নবাগত প্রশাসক মোস্তাক মিয়া বলেন, কুমিল্লা জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছভাবে পরিচালনা করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। তিনি জেলার উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, কুমিল্লা জেলার জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে জেলা পরিষদের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতামত