গোবিন্দগঞ্জে দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন শাহনেওয়াজ পল্লব
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহনেওয়াজ পল্লব।
শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় ৯ নম্বর ওয়ার্ড পৌর ছাত্রদলের আয়োজনে এবং ব্যক্তিগত অর্থায়নে দরিদ্র
অসহায় ও দুস্থ প্রায় ২০০ মানুষের মাঝে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি ও জামার কাপড় ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।
এ ধরনের মানবিক উদ্যোগে এলাকায় প্রশংসার সৃষ্টি হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোনা মিয়া
পৌর জাসাসের সদস্য সচিব শামীম মিয়া
পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক খাইরুল ইসলাম
সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ সাবেক যুগ্ম আহ্বায়ক জুন্নুন রাহীম রাব্বি উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ইসমাইল মন্ডল নাবিল
৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন সানা
সাধারণ সম্পাদক তাসমিনুল রহমান লিটুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরা।
মতামত