হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নবগঠিত কমিটি ঘোষণা
সোলতান আহমদ, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া ৩ নং ওয়ার্ড সমাজ পরিচালনার উদ্যোগে মসজিদ কমিটির নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে আবুল কালামকে সভাপতি, মাওলানা রহমতউল্লাহকে সহ-সভাপতি, শামসুল আলমকে সহ-সভাপতি এবং মাওলানা আবুল বাশার সিদ্দিকীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া আবু তাহেরকে সহকারী সাধারণ সম্পাদক করা হয়েছে। আহসানুল্লাহকে ক্যাশিয়ার এবং সাইদুল ইসলামকে সহ-ক্যাশিয়ার করা হয়েছে।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু ছৈয়দ। সরকারি নিয়ম অনুযায়ী ১নং সদস্য হিসেবে রয়েছেন মাওলানা আব্দুল আজিজ এবং ২নং সদস্য হিসেবে রয়েছেন মাওলানা আবদুল মজিদ।
কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মাস্টার হাবিবুল্লাহ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল খলিল চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য সদস্যরা। বক্তারা মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম জোরদার এবং সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটির সদস্যরা মসজিদের উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
মতামত