ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী

কালিগঞ্জে ব্যুরোঃ

 সাতক্ষীরার কালিগঞ্জে ৪ বোতল নেশাজাতীয় ইউনিসিরেক্স সিরাপসহ মোস্তাফিজুর রহমান (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে  উপজেলার মৌতলা বাজারে এ ঘটনা ঘটে। আটক মোস্তাফিজুর রহমান শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের কাটিবারহল গ্রামের মির্জা জামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোস্তাফিজুর রহমান একটি মোটরসাইকেলযোগে মৌতলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় মৌতলা বাজার এলাকায় সামাদ শেখ নামে এক ভ্যানচালক রাস্তায় ভ্যান রাখায় ক্ষিপ্ত হয়ে মোস্তাফিজুর তাকে ঘুষি মারেন। এ ঘটনায় উপস্থিত লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে মোস্তাফিজুরের কাছে থাকা ৪ বোতল ইউনিসিরেক্স সিরাপ নিচে পড়ে যায়।

পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনতা তাকে মোটরসাইকেলসহ আটক করে। তবে আটক হওয়ার পর মোস্তাফিজুর দাবি করেন, মোটরসাইকেলটি তার নয়। পরে মোটরসাইকেলের প্রকৃত মালিক হিসেবে মৌতলা গ্রামের রাফি কাজীর ছেলে কাজী নুরুননবী (বাবু) ঘটনাস্থলে এসে মোটরসাইকেলটি নিয়ে চলে যায়।পরবর্তীতে স্থানীয়রা আটক মাদক ব্যবসায়ীকে কালিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় গ্রাম ডাঃ আমিন আহমেদ দৈনিক দৃষ্টিপাতকে জানায় মৌতলা বাজার সহ  আসেপাশে উঠতি বয়সি ছেলেদের এবং বকাটেরা মাদকের ছড়াছড়িতে দিন দিন অটকে যাচ্ছে।দেখার যেন কেউ নাই।এ বিষয়ে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। 

ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জে ৪ বোতল নেশাজাতীয় ইউনিসিরেক্স সিরাপসহ মোস্তাফিজুর রহমান

কালিগঞ্জে ব্যুরোঃ শেখ শরিফুুল ইসলামঃ০১৭৮০৫৬০৯৬০।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x