চৌদ্দগ্রামের সময় পাঠক ফোরামের উদ্যোগে আজান ও কুরআন প্রতিযোগিতা ২০২৬
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রামের জনপ্রিয় অনলাইন - চৌদ্দগ্রামের সময় পাঠক ফোরামের উদ্যোগে আজান, কুরআন তিলাওয়াত
প্রতিযোগিতা ২০২৬ ও ইফতার মাহফিল চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যক্ষ সোহরাব হোসেন মোল্লা ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে সেক্রটারী বেলাল হোসাইন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ডাঃ আল রায়হান পাটোয়ারী, আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ আলী মজুমদার, চৌদ্দগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডে বিএনপির সভাপতি বাবুল মুন্সী, ফাষ্ট কেয়ার হাসপাতালের পরিচালক মো: ইলিয়াস, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এমদাদ উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন
আয়োজক কমিটির আহবায়ক সাংবাদিক আনিছুর রহমান, সদস্য সচিব আহছান উল্লাহ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি হাসান মোহাম্মদ জহির, বিশিষ্ট ব্যবসায়ী শামিম কবির
অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা একেএম শামসু উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক চৌধুরী,বাতিসা ইউনিয়নের ছাত্র শিবিরের সাবেক সভাপতি খালেদ হোসেন মোল্লা,
আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী আহসান উল্ল্যা, মাসুদ রানা, ইলিয়াস ভূইয়া দিদার, মো: ইদ্রিসসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মতামত