বিরলে বিসিই ফ্রেন্ড সার্কেলে ও বিরলের আলো সংগঠনের উদ্যোগে ৫০০ জনের মাঝে ইফতারি প্যাকেট বিতরণ।।
==============================
সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
বিরলে বিসিই ফ্রেন্ড সার্কেলে ও বিরলের আলো সংগঠনের উদ্যোগে ৫০০ জনের মাঝে ইফতারি প্যাকেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩শে রমজান বিরল পৌর শহরের বকুলতলা মোড়ে প্রতিবছরের ন্যায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ভ্রাম্যমান অটো রিক্সা, ভ্যান চালক ও যাত্রীদের মাঝে ইফতারি প্যাকেট বিতরণ ও সার্কেলের সকল বন্ধুরা মিলে (ফ্রেন্ড সার্কেল) একত্রে ইফতার করে।
এমন একটি মহৎ কাজের জন্য স্থানীয় লোকজন, গণ্যমান্য ব্যক্তিরাও এই ফ্রেন্ড সার্কেলের প্রতি দোয়া ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া এই "ফ্রেন্ড সার্কেল" গত ৪/৫ বছর ধরে যেহেতু বিরলের বিভিন্ন সামাজিক কার্যক্রম গুলোতে বিভিন্নভাবে অংশগ্রহণ করেন, সেহেতু এই কাজগুলো কে বাস্তবায়ন করার লক্ষ্যে "বিরলের আলো", সভাপতি- এবি মাসুম, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন (সজল) ও সাধারণ সম্পাদক- জেড আই জহির এর নেতৃত্বে নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
"ফ্রেন্ড সার্কেল" এর সদস্যদের মধ্যে এবি মাসুম, জেড আই জহির, জাকির (হোসেন সজল), রাশেদ খান মেনন, মেহেদুল ইসলাম, শফিকুল ইসলাম, মেহেদী হাসান সোহেল, কাওসার আলম সাগর, ফজলে রাব্বি, সোহেল রানা, আরমানুর রহমান সজল, রবিউল ইসলাম (শান্ত), মোঃ মোসাদ্দেক, ফয়সাল, মুক্তাদির, নূর আসাদ, সাকিব (শ্রাবণ), সাব্বির, খোকন, সাজেদুর, ফাইয়াজ, ইলিয়াস, শিমুল, মাহাবুব সহ আরও অনেকেই এই অরাজনৈতিক মহতি কাজগুলোর জন্য উক্ত সার্কেল ও সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
মতামত