ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ক্যান্সারে আক্রান্ত মাদ্রাসা ছাত্রী ফাহমিদা আক্তারের পাশে দাঁড়ালেন ফ্রান্স প্রবাসী বদরুল তালুকদার, প্রয়োজন সবার সহযোগিতা

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে শায়েস্তাগঞ্জের এক মাদ্রাসা ছাত্রী ফাহমিদা আক্তার। অসহায় এই মেয়েটির পাশে দাঁড়িয়েছেন শায়েস্তাগঞ্জ বিরামচর গ্রামের ফ্রান্স প্রবাসী মানবিক ব্যক্তি বদরুল তালুকদার।

জানা যায়, ফাহমিদা আক্তার শায়েস্তাগঞ্জ কুদ্রতীয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে সে ক্যান্সার রোগে ভুগছে। অল্প বয়সেই তাকে কঠিন এই রোগের সঙ্গে লড়াই করতে হচ্ছে। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় তার চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

ফাহমিদা আক্তার মৃত শামিম হাসানের মেয়ে। পরিবারে তার একটি ছোট ভাই ও দুই বোন রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় তাদের জীবনযাপনই কষ্টকর হয়ে উঠেছে। এর মধ্যেই মেয়ের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় সাংবাদিক মুজিবুর রহমানের উদ্যোগ ও সহযোগিতায় ফ্রান্স প্রবাসী বদরুল তালুকদার মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তিনি ফাহমিদার চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। পাশাপাশি ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

ফাহমিদার পরিবার জানিয়েছে, চিকিৎসার জন্য এখনও অনেক টাকার প্রয়োজন। তাই তারা দেশের সকল হৃদয়বান, দয়ালু ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সবার সামান্য সহযোগিতায় হয়তো আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারে এই মেধাবী শিক্ষার্থী।

যারা ফাহমিদা আক্তারের চিকিৎসার জন্য সহযোগিতা করতে চান, তারা নিচের নম্বরে যোগাযোগ করতে পারেন বা বিকাশের মাধ্যমে সহায়তা পাঠাতে পারেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ক্যান্সারে আক্রান্ত মাদ্রাসা ছাত্রী ফাহমিদা আক্তারের পাশে দাঁড়ালেন ফ্রান্স প্রবাসী বদরুল তালুকদার, প্রয়োজন সবার সহযোগিতা

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x