ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে ৪ হাজার পরিবার পেল ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল

মোঃ শিহাব উদ্দিন  গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় পৌর এলাকার প্রায় চার হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে গোপালগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত দরিদ্র ও অসচ্ছল মানুষের তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হচ্ছে। তালিকাভুক্ত দরিদ্র, দিনমজুর, রিকশাচালক, শ্রমজীবীসহ নিম্ন আয়ের পরিবারের মাঝে পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে। ঈদের আগ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিতরণ কার্যক্রমে পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পৌর কর্তৃপক্ষ জানায়, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য অনেক স্বস্তির। এই চাল তাঁদের পরিবারের ঈদের খাবারের জোগান দিতে সহায়তা করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে ৪ হাজার পরিবার পেল ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x