সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন প্রবাসী সাংবাদিক এসএম জহিরুল ইসলাম রাজু
স্টাফ রিপোর্টার:
সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন বাহরাইন প্রবাসী সাংবাদিক এসএম জহিরুল ইসলাম রাজু। বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জানান, তৃণমূল পর্যায়ের মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দায়িত্বশীলভাবে গণমাধ্যমে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর চেয়ারম্যান কায়সার হাসান এবং মহাসচিব মোহাম্মদ আল-আমিন শাওন (এলএলবি) বলেন, তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, এসএম জহিরুল ইসলাম রাজু বর্তমানে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লালমাইয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠিত লালমাই প্রেস ক্লাবের সদস্য, বাহরাইন বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য ও কার্যনির্বাহী সদস্য এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসোক’-এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
তিনি প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তার কর্মক্ষেত্রের মধ্যে রয়েছে— দৈনিক যুগ-যুগান্তর, যেযে টিভি, দৈনিক বাংলাদেশ স্বাধীন, দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি এবং আরও কয়েকটি সংবাদমাধ্যম।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় এসএম জহিরুল ইসলাম রাজু বলেন, এই স্বীকৃতি তার সাংবাদিকতা জীবনে নতুন অনুপ্রেরণা যোগাবে। ভবিষ্যতেও তিনি জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত