ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন

​মশিউর রহমান রাজশাহী ব্যুরো : 

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আহত সাংবাদিক নেতাকে দেখতে তাঁর বাসায় গিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান রিটন।

সোমবার (৯ মার্চ) রাতে তিনি রেজাউল করিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

​সাক্ষাৎকালে বিএনপি নেতা মাহাফুজুর রহমান রিটন বলেন, “একজন সংবাদকর্মীর ওপর এমন পরিকল্পিত হামলা কেবল নিন্দনীয়ই নয়, এটি গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। সন্ত্রাসীদের কোনো দল নেই। আমরা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত নুরে ইসলাম মিলন, সুরুজ আলীসহ সকল সন্ত্রাসীকে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।” 

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাঁদের ওপর হামলা চালিয়ে সত্যের কণ্ঠরোধ করা যাবে না।

​এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা আহত সাংবাদিক নেতার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস দেন।

​প্রসঙ্গত, গত ৭ মার্চ রাতে শিরোইল কাঁচা বাজার এলাকায় বরেন্দ্র প্রেসক্লাবে ৪ লাখ টাকা চাঁদা দাবির জেরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সভাপতি রেজাউল করিম গুরুতর আহত হন এবং তাঁর উরুতে ১৩টি সেলাই দিতে হয়। এই ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে হামলাকারীদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে এবং আসামিদের ধরতে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x