কিশোরগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে নতুন র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় তিনি তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পদোন্নতি একজন পুলিশ সদস্যের কর্মদক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি। এর মাধ্যমে দায়িত্বও আরও বেড়ে যায়। তিনি সদস্যদের সততা, শৃঙ্খলা ও মানবিকতার সাথে দায়িত্ব পালন করে দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন ও সেবার মনোভাব নিয়ে কাজ করাই বাংলাদেশ পুলিশের প্রধান লক্ষ্য। তাই প্রত্যেক সদস্যকে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠান শেষে পদোন্নতি প্রাপ্ত সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত