বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ২৪তম পরীক্ষায় মণিরামপুরের মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসার শীর্ষ ফলাফল
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ-
যশোরের মণিরামপুর উপজেলার মামুদকাটি এলাকায় অবস্থিত মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ২৪তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে শীর্ষ ফলাফল অর্জন করেছে। পরীক্ষায় মাদ্রাসাটির শিক্ষার্থীরা মেধা তালিকায় সিরিয়ালসহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, কঠোর পরিশ্রম, নিয়মিত পাঠদান এবং শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষার্থীদের এই সাফল্যে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে কৃতী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
স্থানীয়রা মনে করেন, এ ধরনের সাফল্য মাদ্রাসার সুনাম বৃদ্ধির পাশাপাশি এলাকার ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত