ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধা সুন্দরগঞ্জে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

মোঃ রেজাদুল ইসলাম রেজা

 স্টাফ রিপোর্টার গাইবান্ধা 

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জমি- জমা নিয়ে বিরোধের জেরে হত্যা মামলায় ২ জন আসামিকে ঢাকার  নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। 

আজ (৯ মার্চ) সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার মধ্য বেলকা গ্রামের ঝাঁকুয়াপাড়ার এলাকার একাব্বর আলীর(৭০) সাথে দীর্ঘদিন ধরে ভাগি-শরিকদের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ধরে চলতি বছরের ৬ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধ হয়ে লাঠি, বাঁশ ও কোদাল নিয়ে বিরোধীয় জমিতে প্রবেশ করে জোরপূর্বক চাষাবাদ শুরু করে।

একাব্বর আলী এতে বাধা দিলে তাকে ভয়ভীতি দেখানো সহ বাক বিতন্ডা হয় । পরে বাড়ির সামনে তাকে একা পেয়ে প্রতিপক্ষের কয়েকজন তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় একাব্বর আলীকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে  কর্তব্যরত চিকিৎসক  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান । এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে মো. নুর আলম মিয়া সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ গাইবান্ধা ও র‌্যাব-১১ রংপুরের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে বিকেলে নারায়নগঞ্জের জেলার ফতুল্লা থানাধীন চানমারি নতুন রাস্তা এলাকায় হত্যা মামলার পলাতক আসামি মোঃ নুরু মিয়া (৩৮) ও  

অপরদিকে রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা জেলার কদমতলী থানাধীন তুষারধারা সাদ্দাম মার্কেট এলাকা থেকে  হত্যা মামলার অপর পলাতক আসামি মোঃ মোজাম্মেল (৪৮) কে গ্রেফতার করে। গ্রেফতার নুরু মিয়া মধ্যে বেলকা গ্রামের মধ্য ঝাঁকুয়াপাড়ার মৃত আজি জুয়াড়ু ছেলে অপর দিকে মোঃ মোজাম্মেল একই গ্রামের -মোঃ আব্দুর রহিম হাজীর ছেলে। 

আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাইবান্ধা সুন্দরগঞ্জে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x