গাইবান্ধায় মাদ্রাসায় গোপনে কর্মচারী নিয়োগের অভিযোগ
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ এতিমখানা দ্বী-মুখী দাখিল মাদ্রাসায় গোপনে কর্মচারী নিয়োগ দেওয়ার পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা যায়, মাদ্রাসাটির সুপার মাওলানা আমিনুল ইসলাম সাজুর যোগসাজশে গোপনে কর্মচারী নিয়োগের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।
এদিকে মাওলানা আমিনুল ইসলাম সাজু বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলেও জানা গেছে।
স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মতামত