কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় কাপড় ও জিরা জব্দ
মোঃ মশিউর রহমান বিপুল
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-৭ মার্চ ২০২৬।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় এবং জিরার প্যাকেট জব্দ করেছে।
বিজিবি জানায়, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় ক্যাম্পের সদস্যরা ৬ মার্চ দুপুর সাড়ে ১২ পশ্চিম শিংঝারে ও একই দিনে দুপুর ১ টায় নাগেশ্বরী উপজেলার রামখান ক্যাম্পের দুইটি বিশেষ টহলদল রামখানা এলাকার খড়ের পাড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় কাপড় ও জিরা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। এই পৃথক দুই সীমান্ত এলাকায় ৮০ কেজি ভারতীয় জিরা ৮০ ও ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ৮০টি এবং প্যান্ট পিছ ৪৮টি জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন,“দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
মতামত