গজারিয়ায় অবৈধ প্রক্রিয়ায় দলিল লেখক সমিতির পকেট কমিটি গঠন।
গজারিয়া উপজেলা দলিল লেখক সমিতির বর্তমান কমিটির নির্ধারিত সময় বিদ্যমান থাকার পরেও অর্ধকোটি টাকার অবৈধ অর্থের লেনদেন মাধ্যমে, পেশি শক্তির ও আধিপত্যবাদের বলয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জুলাই ছাত্র হত্যা মামলার আসামী আবুল কালাম ওরফে লেয়াকত হোসেন কে সাধারণ সম্পাদক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গজারিয়া উপজেলা দলিল লেখক সমিতির নিপীড়িত সদস্যবৃন্দ।
অনতিবিলম্বে এই অবৈধ পকেট কমিটি স্থগিত করে পুনরায় যথাযথ উপায়ে স্বচ্ছতা ও নির্বাচনের মাধ্যমে বৈধ কমিটি গঠন করার আহৃবান জানায় গজারিয়া উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সদস্যবৃন্দ।
এই বিষয়ে যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে গজারিয়া উপজেলা দলিল লেখক সমিতির সিনিয়র নেতৃবৃন্দ ও এলাকার সর্বসাধারণ।
খোঁজ নিয়ে জানা যায়, একটি মহল বর্তমান দলীয় সরকারের ক্ষমতা ব্যবহার করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসরদের অবৈধ অর্থের প্রভাবে লবিং লিয়াজু করে যথাযথ প্রক্রিয়া বর্হিভূর্তভাবে পেশি শক্তির বলয়ে অবৈধ পকেট কমিটি গঠন করে।
গজারিয়া উপজেলা দলিল লেখক কমিটির সাধারণ সদস্যরা জানায়, জুলাই পরবর্তী বাংলাদেশে তারা এখনও অবৈধ অর্থ পেশি শক্তি, আধিপত্যবাদ ও হুমকি মুখে জিম্মি হয়ে রয়েছে।
মতামত