ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্তে এনসিপি থেকে রাঙামাটির ৭ নেতা পদত্যাগ

রাঙামাটি প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে রাঙামাটি জেলা কমিটির আরও সাতজন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে তারা এই পদত্যাগ করেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদত্যাগপত্র ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।

পদত্যাগ করা নেতারা হলেন— এনসিপির রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা, সংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা, মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা এবং সদস্য সুলেখা চাকমা।

লিখিত পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, ‘২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে সরে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র আদর্শ ছুড়ে ফেলে একটি বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করেছে। সেই আদর্শের সঙ্গে জোটে থাকা এবং তা লালন করা আমাদের পক্ষে সম্ভব নয়।’

এনসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা তার পদত্যাগপত্রে বলেন, “অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছিলাম। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে দলটিকে এক সময় বহুমাত্রিক ও বহুত্ববাদী আদর্শের রাজনৈতিক দল মনে হয়েছিল। কিন্তু সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলটি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে এসে একটি বৃহৎ দলের সঙ্গে জোট গঠন করেছে। এ অবস্থায় সেই আদর্শ লালন করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আজ থেকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিদায় নিচ্ছি।”

এ বিষয়ে জানতে চাইলে এনসিপি রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা গণমাধ্যমকে বলেন, “আমার জেলা শাখার আহ্বায়ক কমিটির কয়েকজন নেতা নাকি পদত্যাগ করেছেন— এমনটি শুনেছি। তবে এখন পর্যন্ত আমার কাছে কেউ লিখিতভাবে কিছু জমা দেয়নি। বিষয়টি সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হবে।”

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের হয়ে নির্বাচন করে জাতীয় নাগরিক পার্টি। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নির্বাচনের আগেও দলটি থেকে পদত্যাগ করেন ডা. তাসনিম জারা ও সামান্থা শারমিনসহ কয়েকজন নেতা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্তে এনসিপি থেকে রাঙামাটির ৭ নেতা পদত্যাগ

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x