কক্সবাজার সদর থানার বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবা ও সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ৩
সোলতান আহমদ টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ও নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানার একটি বিশেষ টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর থানার ওসি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেহজনক কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হয়েছে।
মতামত