ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার, ঢাকা-খুলনা মহাসড়কে মাদকবিরোধী অভিযান জোরদার।

মোঃ শিহাব উদ্দিন  গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি:।

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ (আট) কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ। বুধবার (০৪ মার্চ ২০২৬) দুপুরে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, দুপুর ১২:০০টা থেকে ১২:৩০টার মধ্যে গোপালগঞ্জ সদর থানাধীন পুলিশ লাইনস্থ বগুড়া দধি ভান্ডারের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উত্তর পাশে রাস্তার উপর তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকা মেট্রো-ব-১৪-৬১৮০ নম্বরের ‘দোলা’ নামীয় একটি বাসে অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আলী আজগর শেখ (২৫)। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার কাঠালতলা গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ হাসেম শেখ ও মাতা মোছা: আকলিমা বেগম।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার দেহ ও বহনকৃত মালামাল তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় পরিদর্শক  মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানা-এ একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যারা মাদকের সাথে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-খুলনা মহাসড়ককে মাদক পরিবহনের রুট হিসেবে ব্যবহার রোধে নিয়মিত তল্লাশি আরও জোরদার করা প্রয়োজন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার, ঢাকা-খুলনা মহাসড়কে মাদকবিরোধী অভিযান জোরদার।

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x