ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

মোঃ  মুক্তাদির হোসেন, 

স্টাফ  রিপোর্টার। 

 গাজীপুরের কালীগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  নিহত ১ এবং  আহত  ৪  আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য কালীগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হয়,  দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

 আজ বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁও মোড়ল বাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নূর আলম (৩২)। তিনি দিনাজপুরের চিনির বন্দর থানার দুতামরুনপুর এলাকার বাসীন্দা।তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

আহতরা হলেন— দেওয়ানগঞ্জের রবীন (৩৫), টাঙ্গাইল মধুপুরের রাশেদ রানা (২৪), সিরাজগঞ্জের ফরহাদ (১৯) এবং নরসিংদীর রায়পুরার মাইন উদ্দিন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কালীগঞ্জ বাইপাস সড়ক ধরে নরসিংদীর দিকে যাচ্ছিল। বালীগাঁও মোড়লবাড়ী এলাকায় পৌঁছে চালক অন্য একটি গাড়ি ছাইট দিতে গিয়ে বিপরীত লেনে চলে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় ট্রাকের পেছনে থাকা প্রাণ ফ্রুটোর একটি কাভার্ড ভ্যানও এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে সিএনজির যাত্রী নূর আলম ঘটনাস্থলেই মারা যান। আহত চালকসহ অন্যদের স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।   নিহত নূর আলম এর মৃত দেহ তার পরিবারের নিকট দেওয়া হয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
0:00 0:00
1.0x