ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গফরগাঁওয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: আল আমিন খান

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান- বাচ্চু উপস্থিতিতে গফরগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এন. এম. আব্দুল্লাহ আল-মামুন। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, সরকারি সেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসাধারণের ভোগান্তি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মাননীয় সংসদ সদস্য উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রম যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়িত হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, গফরগাঁওয়ের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন।

উল্লেখ্য, এ ধরনের মতবিনিময় সভা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এছাড়াও এ সবাই বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন এবং তাদের সাথেও মতবিনিময় করেন তাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাননীয় সংসদ সদস্য বেলা ১২ টার  সময়  এই অনুষ্ঠান শুরু হয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গফরগাঁওয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x