টৌদ্দগ্রামে আশফালিয়া গ্রামবাসীর উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : :
কুমিল্লা চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের আশফালিয়া গ্রামবাসীর উদ্যোগে রোজদারদের সম্মানে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ রমজান সোমবার বাদ আছর আশফালিয়া পূর্ব পাড়া ঈদগা মাঠে আয়োজিত ইফতার মাহফিল প্রধান অতিথির আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম । এবং রমজানের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন ফেনী লালপুল সোনতানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মো: কাসেমী।
সাবেক ছাত্র শিবিরের সদস্য আব্দুর রহমানের সঞ্চলনায় এতে আরো আনোচনা করেন জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা কর্ম পরিষদ সদস্য ডা : মন্জুর আহমেদ সাকি। এই সময় আরো উপস্থিত ছিলেন আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কুতুব উদ্দিন ও সেক্রেটারী আবু নাছের । আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাহফুজুর রহমান ভূইঁয়া। আলকরা ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মনির আহম্মেদ মানিক । ৪ নং ওয়াড় সভাপতি সাইফুল ইসলাম। বিশিষ্ট ব্যবসায়ী মন্ছুর আলম। বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম রুবেল ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম টিটুসহ সন্মানিত রোজদার বৃন্দ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যানে বিশেষ মুনাজাত করা হয়।
মতামত