মনোহরগঞ্জে ব্যক্তির ক্রয়কৃত সম্পওি জোর করে দখলের অভিযোগ
মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের মৈশাতুয়া গ্রামের শরীফুল ইসলামের নিজস্ব ক্রয়কৃত সম্পত্তি জোর করে দখলের অভিযোগ পাওয়া গেছে। মনোহরগঞ্জ থানায় অভিযোগ ও সরে জমিনে গিয়ে জানা যায়, মোঃ ইউসুফ পিতা মৃত ইউনুস মিয়া,মোঃ জিগির মিয়া পিতা মৃত ইব্রাহিম উভয় সাং মৈশাতুয়া ঠাকুরবাড়ি,মনোহরগঞ্জ, কুমিল্লা। উভয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সদ্য ঘটনার দিন গত ১ লা মার্চ রাত আনুমানিক ৮ টায় আবার ও উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউসুফ গং রা শরীফুলের উপর ক্ষীপ্ত এবং নানাহ গালমন্দ ও দোকানে আটকিয়ে রাখার মত ঘটনা ঘটে।
তাই, শরীফুলের স্ত্রী মোসা মরিয়ম বেগম মনোহরগঞ্জ থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি জানান,
আমি নিম্নস্বাক্ষরকারী অত্র থানায় হাজির হইয়া উল্লেখিত বিবাদীগনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদীগন আমার সাকিনের প্রতিবেশি। ০৪নং সাক্ষী আমার স্বামী। মনোহরগঞ্জ থানাধীন মৈশাতুয়া মৌজার, বিএস খতিয়ান নং ৯৯১, দাগ নং ৩০৯৯, ৩১০৩, ৩১০৪, ৩১০৬ এর ৪২ শতাংশ সম্পত্তি আমার ক্রয়সূত্রে মালিকীয় সম্পত্তি। আমি উক্ত সম্পত্তি সঞ্জীব রঞ্জন ভট্টাচার্য্য এর নিকট ক্রয়সূত্রে মালিক হয়ে খারিজ খতিয়ান করে ভোগ দখল করিয়া আসিতেছি। আমার উক্ত সম্পত্তির পাশে বিবাদীগনের ও জন্মসূত্রে মালিকীয় সম্পত্তি আছে। আমি ক্রয় সূত্রে ৪২ শতাংশ সম্পত্তি মালিক হলেও আমার দখলে আছে ৩৮ শতাংশ সম্পত্তি। দাগ নং ৩০৯৯ এর ১৭ শতাংশ সম্পত্তি থেকে আমার দখলে ১২.৭৩ শতাংশ সম্পত্তি আমার দখলে বাকী সম্পত্তি বিবাদীগনের দখলে আছে। বিবাদীগন ক্রয়সূত্রে মালিক হলেও বিবাদীগনের ক্রয়কৃত সম্পত্তি অন্যখানে। বিবাদীগন দলিল অনুযায়ী তাহাদের জন্মকৃত সম্পত্তিতে না দিয়ে আমার অংশে টিনের বসতঘর করে এবং গরুর গোবর ফেলে ও সেফটি ট্যাংকির পানি সহ ময়লা আবর্জনা করে দখল করিয়া আসিতেছে। আমি বিবাদীগন করে আমার উক্ত সম্পত্তি ছেড়ে দিতে বললে বিবাদীগন মাপ নিয়ে সম্পত্তি বুজে নিবে বলে জানালে মাপ দেওয়ার সময় বিবাদীগন উপস্থিত থাকে না। বিবাদীগন উপস্থিত না থাকিয়া পরবর্তীতে মাপের বিষয়টি অস্বীকার করে আমার মালিকীয় সম্পত্তি তাহাদের দখলে বজায় রাখে। আমি উক্ত সম্পত্তির বিষয় নিয়ে স্থানীয় ভাবে বিচার সালিস দিলে তাহারা স্থানীয়দের বিচার সালিস উপেক্ষা করে । আমার স্বামী সৌদি আরব প্রবাসী। বর্তমানে ছুটিতে বাংলাদেশে আছে। আমার স্বামী সৌদি থেকে দেশে আসিয়া আমার উরু সম্পত্তির বিষয়টি মিমাংসা করার চেষ্টা করলে বিবাদীগন আমার স্বামীর সহিত খারাপ আচরন করতঃ বিভিন্ন কি দেয়। এরই ধারাবাহিকতায় সর্ব শেষ ঘটনায় বর্নিত তারিখ ও সময়ে বিবাদীগন মৈশাতুয়া বাজারে উক্ত সম্পত্তির বিষয় নিয়ে বিরোধ করে আমার স্বামীকে মারধরের চেষ্টা করে এবং বিভিন্ন কথা বলে হুমকি ধামকি দেয়। বিবাদীগনের এহেন কাজের ফলে উক্ত সম্পত্তির বিরোধ নিয়ে আমাদের আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশংকা আছে। এমতাবস্থায় বিবাদীর এহেন কাজের বিরুদ্ধে আইনগত সহায়তা প্রয়োজন। স্থানীয় গন্যমান্যদের সাথে পরামর্শ করার কারনে অভিযোগ দায়ের করতে বিলম্ব
অতএব, মহোদয় উক্ত বিষয়ে আইনগত সহায়তা করিতে মর্জি হয়।
মতামত