পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের অসহায় রহমত আলী ( বাড়ুর) বাড়ি পুড়ে ছায়।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:-
নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ রহমত আলী বাড়ুর বাড়ি পুড়ে ছায় হয়ে গেছে আজকে বিকেলে। ঘটনাটি ঘটেছে নিতপুর জেলে পাড়ায়। নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় অজ্ঞাতনামা লোক জনের সাথে কথা হলে তারা জানান আগুনের সুত্রপাত সম্পর্কে আমরা বলতে পারবো না তবে ছোট ছোট ছেলেদের দ্বারা এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটতে পারে। তারা আরও জানান রহমত আলী বাড়ুর আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকার আসবাব পত্রের ক্ষতি হয়েছে। নিরুপায় রহমত আলী বাড়ুর সঙ্গে কথা হলে তিনি জানান এলাকাবাসী যেটা ধারণা করছে সেটাই সঠিক হতে পারে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অনেক টা আগুন সহনীয় পর্যায়ে নিয়ে আসে। বিষয় টি স্থানীয় প্রশাসন আমলে নিবেন এটাই দাবি ভুক্তভোগী রহমত আলী বাড়ুর।
মতামত