ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জের ভাইরাল “মিনি কক্সবাজার” — মধুমতীর বুকে চর মাঠলা।

মোঃ শিহাব উদ্দিন, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:।

গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর মাঠলায় মধুমতী নদী-এর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ বালুচর এখন স্থানীয়দের মুখে মুখে “মিনি কক্সবাজার” নামে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য, ঢেউয়ের মৃদু ছন্দ আর সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা।

স্থানীয়দের ভাষ্য, বিকেলের পর থেকেই চর মাঠলার বালুচরে ভিড় বাড়তে থাকে। নদীর কোল ঘেঁষে দীর্ঘ বালুর বিস্তার, খোলা আকাশ আর দিগন্তজোড়া দৃশ্য অনেকটাই মনে করিয়ে দেয় সমুদ্রসৈকতের আবহ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় জায়গাটি দ্রুত ভাইরাল হয়ে ওঠে।

জালালাবাদ ইউনিয়নের বাসিন্দারা জানান, আগে এই চর ছিল নীরব ও নির্জন। কিন্তু এখন প্রতিদিন পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে মানুষ ঘুরতে আসছেন। কেউ করছেন ফটোগ্রাফি, কেউবা উপভোগ করছেন সূর্যাস্তের লাল আভা। বিশেষ করে ছুটির দিনে দর্শনার্থীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।

তবে স্থানীয়দের দাবি, জনপ্রিয়তা বাড়লেও এখনো সেখানে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, বসার স্থান কিংবা সুপেয় পানির সুবিধা। নদীপাড়ে কোনো স্থায়ী অবকাঠামো না থাকায় দর্শনার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

সচেতন মহল মনে করছেন, পরিকল্পিতভাবে উন্নয়ন ও পরিচর্যা করা গেলে চর মাঠলার এই প্রাকৃতিক সৌন্দর্য গোপালগঞ্জের নতুন পর্যটন সম্ভাবনা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এতে স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে এবং কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে।

প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা মধুমতীর এই “মিনি কক্সবাজার” এখন গোপালগঞ্জবাসীর গর্ব—যেখানে নদী, বালুচর আর আকাশ মিলেছে এক অপূর্ব মায়াবী বন্ধনে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের ভাইরাল “মিনি কক্সবাজার” — মধুমতীর বুকে চর মাঠলা।

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x