ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে নিহত বড়লেখার সালেখ উদ্দিন

মৌলভীবাজার প্রতিনিধি:

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম সালেখ উদ্দিন (৪৮), যিনি আহমদ আলী নামেও পরিচিত। তিনি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে।

রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে দেশে থাকা স্বজনরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা গেছে, সালেখ দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। সেখানে তিনি পানির গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার নিয়মিত দায়িত্ব পালনকালে তিনি পানির গাড়ি চালাচ্ছিলেন। ওইদিন সন্ধ্যায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে সালেখসহ কয়েকজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সালেখ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সালেখের ছোট ভাইয়ের স্ত্রী শেলি বেগম রোববার রাত সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনে জানান, শনিবার থেকেই তারা মৃত্যুর খবর শুনছিলেন, তবে নিশ্চিত হতে পারেননি। রোববার দুপুরে সংযুক্ত আরব আমিরাতে থাকা সালেখের ভাইয়েরা বিষয়টি নিশ্চিত করেন। তারা বর্তমানে হাসপাতালের মর্গে লাশ দেখার জন্য যাচ্ছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. শাহজাহান বলেন, “সালেখের মৃত্যুর খবর পেয়ে দুপুরে তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে নিহত বড়লেখার সালেখ উদ্দিন

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x