গাইবান্ধায় স্কুল শিক্ষিকাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে মোছা শামসুন্নাহার রুমা নামে এক স্কুল শিক্ষকাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার একটি বাসা থেকে ওই শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার হাত-পা বাঁধা এবং গলায় ওড়না পেঁচানো ছিল।
মোছা শামসুন্নাহার রুমা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টারের মেয়ে।
পুলিশ ও প্রতিবেশীরা জানান, শামসুন্নাহারের স্বামীর সঙ্গে তার বিচ্ছেদের পর তার একমাত্র ছেলেকে নিয়ে বাবার মালিকানাধীন বাসায়ই বসবাস করছিলেন। পড়াশোনার কারণে ছেলে ঢাকায় থাকেন একারণে রুমা একাই বসবাস করছিলেন। এই সুযোগে তার বাড়িতে কয়েকবার চুরির ঘটনাও ঘটেছে।
পুলিশ জানায়, যারা তাকে হত্যা করেছে তারা তার পরিচিত হতে পারে। সেই কারণে বিনা বাধায় বাড়ির দরজা খোলা পেয়ে ঘরে ঢোকে। তার ঘরের ডিপ ফ্রিজের উপর দুটি কনডমও পাওয়া গেছে। তবে হত্যাকারীরা ঘটনা আড়াল করতেও এসব রেখে যেতে পারে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মুহম্মদ মোজাম্মেল হক জানান, হত্যার মোটিভ নিয়ে পুলিশের ক্রাইমসিন কাজ করছে। এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে চেষ্টা চলমান রয়েছে।
মতামত