গোপালগঞ্জে গরিবের বন্ধু” আল-আমিন ইসলামকে আবারও কাউন্সিলর হিসেবে চান ১২ নম্বর ওয়ার্ডবাসী।
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:।
গোপালগঞ্জ পৌরসভা-এর ১২ নম্বর ওয়ার্ডে আবারও আলোচনায় সাবেক দুইবারের কাউন্সিলর মোহাম্মদ আল-আমিন ইসলাম। সরেজমিনে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কথা বলে জানা যায়, আসন্ন নির্বাচনে তাকে পুনরায় কাউন্সিলর হিসেবে দেখতে চান অধিকাংশ বাসিন্দা।
ওয়ার্ডবাসীর ভাষ্য, “গরিবের বন্ধু” খ্যাত আল-আমিন ইসলাম সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থেকেছেন। রক্তদানের মতো মানবিক উদ্যোগ থেকে শুরু করে গভীর রাতেও কারও বিপদের খবর পেলে ছুটে গেছেন তিনি। যে কোনো দুর্ঘটনা, অসুস্থতা বা সামাজিক সমস্যায় দ্রুত উপস্থিত হয়ে সহায়তার হাত বাড়ানোয় এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন এই তরুণ জনপ্রতিনিধি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, “আমরা কাউন্সিলর হিসেবে এমন একজনকেই চাই, যিনি ফোন ধরেন, কথা শোনেন এবং প্রয়োজনে মাঠে নামেন। আল-আমিন ভাই সেই মানুষ।” তাদের মতে, বিগত দায়িত্বকালেও তিনি ওয়ার্ডের সড়ক-নালা সংস্কার, অসহায়দের চিকিৎসা সহায়তা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন।
এ বিষয়ে মোহাম্মদ আল-আমিন ইসলামকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“আমি কাউন্সিলর আল-আমিন ইসলাম হিসেবে ১২ নম্বর ওয়ার্ডবাসীর কাছ থেকে সবসময় ভালোবাসা পেয়েছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকতে চাই। ১২ নম্বর ওয়ার্ডবাসী শুধু আমার ভোটার নন—তারা আমার আত্মার সঙ্গে মিশে আছেন। আমি মনে করি, ওয়ার্ডের সবাই আমার পরিবারের সদস্য।”
এলাকাবাসীর প্রত্যাশা, আগামীতেও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় থেকে উন্নয়ন ও মানবিক সহায়তার ধারাবাহিকতা বজায় রাখবেন আল-আমিন ইসলাম। এখন দেখার বিষয়—নির্বাচনী মাঠে ওয়ার্ডবাসীর এই সমর্থন কতটা প্রতিফলিত হয় ব্যালটের ফলাফলে।
মতামত