চৌদ্দগ্রামের পশ্চিম ডেকরা প্রবাসী মো কাজী রিফাতের উদ্যোগে রোজদারদের সন্মানে ইফতার মাহফিল।
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরার প্রবাসী মো কাজী রিফাতের উদ্যাগে রোজাদারদের সন্মানে এক ইফতার পার্টির আয়োজন করা হয়,।
কাজী রিফাতের বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে এবং আত্মীয় স্বজনের কবরবাসীর মাগফেরাত কামনায় এই ইফতারের আয়োজন করা হয়।
২৬ শে ফেব্রুয়ারী ৮ রমজান বৃহস্পতিবারে পশ্চিম ডেকরা পশ্চিম পাড়া জামে মসজিদ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইফতারের পূর্বে খতমে কুরআনের আয়োজন করা হয়,। ইফতার মাহফিল অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব মুফতি জুনায়েদ আল কাফি।
এই সময় উপস্থিত ছিলেন আয়োজক প্রবাসী কাজী মো: রিফাত। সাবেক ছাত্র নেতা জাহিদুল হক ভূঁইয়া বিশিষ্ট ব্যাংকার সাহিদুল ইসলাম রিপন।
নরুন নবী সিপনসহ এলাগার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সন্মানিত রোজাদারেরা।
মতামত