জামালপুরে প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা যুবদলের অবস্থান কর্মসূচি -
মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে সাবেক এমপি,কেন্দ্রীয় বিএনপির কোষাধক্ষ্য বেসামরিক বিমান ও পর্যটক বিষয় প্রতিমন্ত্রী এম এ রশিদুজ্জামান মিল্লাদ এর এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম জামালপুরে আগমন উপলক্ষে নেতাকর্মীদের উল্লাসের ঢল রাস্তায় রাস্তায়।
জামালপুর জেলা যুব দলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খানের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা সেই সাথে স্লোগানে স্লোগানে মুখরিত হয় বিভিন্ন মোর জনসাধারণের রাস্তা ও জামালপুর সার্কিট হাউস প্রাঙ্গণ। সারকিট হাউস প্রাঙ্গণে জামালপুর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সদর এমপি এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, মেলান্দহ+ মাদারগঞ্জ উপজেলার এমপি কেন্দ্রীয় বিএনপি'র জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান বাবুল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকেন।
মতামত