মহানগর বিএনপির সভাপতির পিতার জানাজা টাউন হল মাঠে অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা মহানগর বিএনপি-র সভাপতি উৎবাতুলবারী আবুর পিতার জানাজার নামাজ কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজার নামাজে রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জানাজা শেষে উপস্থিত নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
এর আগে মরহুমের মরদেহ জানাজার জন্য টাউন হল মাঠে আনা হলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
মতামত