বিরলের পাকুড়া সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মনজুরুল হক এর পিতা ইউনুস আলী’র ইন্তেকাল
==============================
সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
উপজেলার পাকুড়া সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মনজুরুল হক এর পিতা ইউনুস আলী (৮৫) আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টা’র দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
#মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়নের নিজ বাড়ী সংলগ্ন নাড়াবাড়ী বাজার ও আকরগ্রাম এর মাঝামাঝি মশিউর রহমান (মরহুমের ছেলে) এর চাতালে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আকরগ্রামে পারিবারিক কবরস্থানে দাফনকার্য্য সম্পন্ন করা হবে।
মরহুমের মৃত্যুতে পৃথক পৃথক বার্তায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তিনার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
মতামত