ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিএনপি'র গুলশান কার্যালয়ের মালিকানা ও জাকারিয়া তাহের: আলোচনায় নতুন মন্ত্রিসভার গৃহায়ণমন্ত্রী

ঢাকা: রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহের সাক্ষী। ২০০৮ সাল থেকে দলটির নীতিনির্ধারণী কার্যক্রমের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসা এই বাড়িটি নানা রাজনৈতিক টানাপোড়েন, অবরোধ ও নজরদারির ঘটনা প্রত্যক্ষ করেছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-র রাজনৈতিক সংকটকালীন সময়ের বিভিন্ন ঘটনাও এ কার্যালয়কে ঘিরেই আলোচনায় আসে। একসময় কার্যালয়ের সামনে বালুর ট্রাক দিয়ে অবরোধ এবং দীর্ঘদিন পুলিশি বেষ্টনীর ঘটনাও ঘটে।

অনেকের ধারণা, গুলশানের এই বাড়িটি বিএনপির নিজস্ব সম্পত্তি। তবে বিভিন্ন সূত্র ও উন্মুক্ত তথ্যভান্ডার অনুযায়ী, বাড়িটির মালিক কুমিল্লা-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সদ্য গঠিত মন্ত্রিসভার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ২০০৮ সালের রাজনৈতিক প্রতিকূল সময়ে দলীয় চেয়ারপারসনের কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য বাড়িটি তিনি প্রদান করেন বলে জানা যায়। দীর্ঘ সময় রাজনৈতিক চাপের মধ্যেও কার্যালয়টি সরিয়ে না নেওয়ায় দলীয় অঙ্গনে তার ভূমিকা আলোচিত হয়।

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ আসন থেকে বিপুল ভোটে জয় পান জাকারিয়া তাহের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল আলম হেলাল। নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বীর তুলনায় প্রায় চারগুণ বেশি ভোট পেয়ে আসনের সবকটি কেন্দ্রে বিজয়ী হন।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকা। এ হিসাবে তিনি নতুন মন্ত্রিসভার অন্যতম শীর্ষ ধনী মন্ত্রীদের একজন।

১৯৬৫ সালে কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামে জন্মগ্রহণ করেন জাকারিয়া তাহের। তিনি যুক্তরাষ্ট্র থেকে বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তার বাবা, প্রয়াত এ কে এম আবু তাহের, কুমিল্লা-৮ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। পাশাপাশি তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জাকারিয়া তাহের বর্তমানে ব্যাংকটির একজন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২০০৪ সালে বাবার মৃত্যুর পর উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন জাকারিয়া তাহের। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে পরাজিত হলেও সর্বশেষ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে প্রত্যাবর্তন করেন। দলীয় রাজনীতিতে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমেও সক্রিয় থাকার কারণে বরুড়া এলাকায় তাহের পরিবার দীর্ঘদিন ধরে পরিচিত। জাকারিয়া তাহের মন্ত্রী হওয়ায় স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। এলাকাবাসীর প্রত্যাশা, দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়েও ইতিবাচক ভূমিকা রাখবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বিএনপি'র গুলশান কার্যালয়ের মালিকানা ও জাকারিয়া তাহের: আলোচনায় নতুন মন্ত্রিসভার গৃহায়ণমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x