ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আর্থিক সংকট মোকাবিলা ও সাধারণ মানুষের দুর্দশা লাঘবে আগামী ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন করা হবে

আর্থিক সংকট মোকাবিলা ও সাধারণ মানুষের দুর্দশা লাঘবে আগামী ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। একই সঙ্গে কৃষকদের সহায়তায় শিগগিরই ‘কৃষক কার্ড’ চালু করা হবে বলেও তিনি জানান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ধামরাইয়ে বিডিআর ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে বরিশাল এক্স-ক্যাডেট’স অ্যাসোসিয়েশন আয়োজিত এক হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. তিতুমীর বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন এবং বেকারত্ব বেড়েছে। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় প্রবৃদ্ধি নিশ্চিত করাই এখন সরকারের বড় চ্যালেঞ্জ। এ প্রেক্ষাপটে নিম্নআয়ের পরিবারগুলোর সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, কৃষি খাতকে টেকসই করতে এবং কৃষকদের প্রণোদনা ও সহায়তা সহজ করতে ‘কৃষক কার্ড’ চালু করা হবে।

বিডিআর ট্র্যাজেডিতে শহীদ সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় তাদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। শহীদদের ন্যায়বিচার নিশ্চিতের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে এবং সরকার এ বিষয়ে আন্তরিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব তমিজউদ্দিন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন শহীদ মেজর মাহবুবের মা মিসেস খোদেজা রহমান।

দিনব্যাপী আয়োজিত হেলথ ক্যাম্পে কয়েকশ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আর্থিক সংকট মোকাবিলা ও সাধারণ মানুষের দুর্দশা লাঘবে আগামী ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন করা হবে

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x