ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তনকে ঘিরে প্রতিক্রিয়া

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি — বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে অপসারণ এবং নতুন গভর্নর নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “মনসুর সাহেব একজন হিরো। অভ্যুত্থান পরবর্তী সময়ে যে মানুষগুলো এই দেশের ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং সিস্টেমকে ঠেক দিয়েছে এবং পুনরুজ্জীবিত করেছে—তাদের প্রধান তিনি। এইরকম একজন মানুষকে যদি মব করে তার প্রতিষ্ঠান থেকে বের করে দিতে হয়—আমি দুঃখিত! আপনারা এখনো লায়েক হন নাই। আপনারা মানুষকে সম্মান দিতে শিখেন নাই। লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। আ ভেরি ব্যাড ডে ফর বাংলাদেশ।”

এর আগে বুধবার দুপুরে আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় মো. মোস্তাকুর রহমানকে। বিকেল পৌনে চারটার দিকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। এক প্রজ্ঞাপনে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। অন্য প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়।

গভর্নর পদে পরিবর্তনের খবর ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় ব্যাংকে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অফিসে এসে অপসারণের খবর জানতে পারেন আহসান এইচ মনসুর। কার্যালয় ত্যাগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি পদত্যাগ করিনি। তবে খবরে শুনেছি।” এরপর আর কোনো মন্তব্য না করেই তিনি চলে যান।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া।” তিনি আরও বলেন, “নতুন সরকারের যে কর্মসূচি, অগ্রাধিকার ও চিন্তাভাবনা আছে—সেগুলো বাস্তবায়নের জন্য যেখানে প্রয়োজন, সেখানে পরিবর্তন আনা হবে। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে।”

গভর্নর পদে এই পরিবর্তনকে কেন্দ্র করে প্রশাসনিক ও অর্থনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তনকে ঘিরে প্রতিক্রিয়া

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x