বাহারছড়ায় মানব পাচার: প্রধান পাচারকারী হিসেবে কয়েকজনের নাম উঠে এসেছে।
টেকনাফ প্রতিনিধি
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে মানব পাচার চক্রের তৎপরতা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়দের অভিযোগ ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে মানব পাচারের সঙ্গে জড়িত কচ্ছপিয়া এলাকার কয়েকজনের নাম উঠে এসেছে।
অভিযোগ অনুযায়ী, মানব পাচার চক্রের প্রধান সমন্বয়কারী/পাচারকারী হিসেবে যাদের নাম বলা হচ্ছে, তারা হলেন—
১) জসিম উদ্দিন (পিতা: বাদশা মিয়া)
২) রিজুয়ান (পিতা: আব্দুল গফুর)
৩) রাসেল (পিতা: সামশুল আলম)
৪) আব্দুল করিম (পিতা: ছৈয়দ ওমর)
৫) মজিব উল্লাহ (পিতা: বশির আহমদ)
৬) জাফর (পিতা: ফজল বৈদ্দ)
স্থানীয়দের দাবি, এসব ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে বিদেশে পাঠানোর নামে সীমান্তপথে পাচারের সঙ্গে যুক্ত। অনেক পরিবার প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সচেতন মহল বলছে, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে মানব পাচার রোধে সীমান্ত নজরদারি জোরদার ও জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা।
তবে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাচাই-বাছাই ছাড়া কাউকে দোষী বলা যায় না। অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহ ও তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মতামত