আসন্ন হ্নীলা ইউপি নির্বাচন ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে সম্মতি জানালেন পল্লী চিকিৎসক সৈয়দ নূর সোহেল
টেকনাফ প্রতিনিধি সোলতান আহমদ।
আসন্ন হ্নীলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে সম্মতি জ্ঞাপন করেছেন দক্ষিণ লেদার জনপ্রিয় পল্লী চিকিৎসক সৈয়দ নূর সোহেল।
স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে মানবসেবায় যুক্ত থাকা সৈয়দ নূর সোহেল জানান, নির্বাচিত হলে তিনি এলাকার অসহায় ও গরীব রোগীদের সাধ্যমতো ফ্রি চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রাখবেন। পাশাপাশি ওয়ার্ডবাসীর মৌলিক সমস্যা সমাধান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, “জনগণের দোয়া ও সমর্থন পেলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো। মানুষের পাশে দাঁড়ানোই আমার প্রধান লক্ষ্য।”
এদিকে তার প্রার্থিতার খবরে দক্ষিণ লেদা ও ৮ নং ওয়ার্ডজুড়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়রা আশা করছেন, একজন মানবিক ও সেবামুখী প্রতিনিধি নির্বাচিত হলে এলাকার স্বাস্থ্যসেবা ও সামাজিক কল্যাণে নতুন গতি আসবে।
সৈয়দ নূর সোহেল সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
মতামত