ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উপনির্বাচনের তারিখ ঘোষণা : ৯ এপ্রিল ভোট, তফসিল আজ

ঢাকা, নির্বাচন কমিশন (ইসি) বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার) এ বিষয়ে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

Bangladesh Election Commission সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আসন দুটির একটি শূন্য হওয়া এবং অন্যটিতে প্রার্থীর মৃত্যুজনিত কারণে উপনির্বাচনের প্রয়োজন হয়েছে।

তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসন Tarique Rahman। পরে গত ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করে নির্বাচন কমিশনে ঘোষণাপত্র জমা দেন। এর ফলে ওই দিন থেকেই বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।

অন্যদিকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি।

ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই তফসিল ঘোষণা করে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোও উপনির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই ও প্রচারণার প্রস্তুতি নিতে শুরু করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

উপনির্বাচনের তারিখ ঘোষণা : ৯ এপ্রিল ভোট, তফসিল আজ

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x